গত ৫৩ দিন ধরে নিখোঁজ শেখ শাহজাহান। হন্যে হয়ে খুঁজেও সন্দেশখালির দাপুটে নেতার খোঁজ মিলছে না। শনিবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ে বলেছিলেন, শাহজাহানকে ধরার দায়িত্ব ইডির। আদালত নির্দেশ দিলে ১০ দিনের পুলিশ শাহজাহানকে গ্রেফতার করবে।
তবে শেখ শাহজাহানের বাঁচার শেষ রাস্তা টুকুও এবার বন্ধ হয়ে গেল। তাঁকে গ্রেফতারির ওপর আর কোনও স্থগিতাদেশ নেই, এমনটাই জানিয়ে দিল হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
এদিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন বিচারপতি,তাঁকে গ্রেফতারিতে আর কোনও বাধা থাকছে না।
এদিন শুনানি চলা কালীন প্রধান বিচাপতি জানতে চান, “কীভাবে শেখ শাহজাহানকে এই মামলায় যুক্ত করা হবে? তিনি তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাঁর কোনও খোঁজ দিতে পারছেন না রাজ্য পুলিশ”। এরপরই জেনারেল অ্যাডভোকেট আদালতে জানান, “যে সকল আইনজীবীরা তাঁর হয়ে মামলা করছেন, তারাই জানেন কীভাবে শাহজাহানকে যুক্ত করা যাবে”।







