রাজনীতি

এবার রিষড়াকাণ্ডে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করাতে সামিল শুভেন্দু

এবার রিষড়ায় অসন্তোষের ঘটনায় ফের কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উচ্চ আদালতের হস্তক্ষেপ চেয়ে আজ আর্জি জানান শুভেন্দুর আইনজীবী। সেই আবেদনের ভিত্তিতে শুভেন্দু অধীকারীর আইনজীবীকে অতিরিক্ত হলফনামা জমা দিতে নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

বিশেষভাবে উল্লেখ্য, মঙ্গলবার সকাল থেকে বিশাল পুলিসবাহিনী টহল দিচ্ছে এলাকায়। চন্দননগর কমিশনারেটের পুলিসের সঙ্গে রয়েছে হুগলি গ্রামীণ পুলিস এবং হাওড়া পুলিস। ব্যারাকপুর কমিশনারেটের পুলিসের দলও সেখানে উপস্থিত। কোনও অশান্তি যাতে না হয় তার জন্য প্রতিটি মোড়ে, গলিতে, বড় রাস্তায় পুলিস পৌঁছে গিয়েছে। পুলিসের সঙ্গে রয়েছে টিয়ার গ্যাস, লাঠি।

হাওড়ায় অশান্তির ঘটনা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। এবার রিষড়া। তিনি হাওড়ায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানান। হাওড়া, হুগলি এবং উত্তর দিনাজপুরে অশান্তির ঘটনায় সোমবার রাজ্যের কাছে রিপোর্ট চায় হাইকোর্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.