রাজ্য

হাওড়া স্টেশনে ট্রেনের ইঞ্জিন খারাপ হওয়ায়, চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের

উৎসবের মরশুম হতেই শুরু হয়ে গেছে বিভিন্ন অফিস থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত কিছুই। কাজকর্ম শুরু হওয়ার তৃতীয় দিনেই ফের ভোগান্তির মুখে পরতে হলো রেলযাত্রীদের। হাওড়া স্টেশনে ট্রেনের ইঞ্জিন মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি চরমে।

বুধবার সকাল ঠিক ১০:৪৫ নাগাদ বর্ধমান থেকে হাওড়া মুখী একটি লোকাল ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যায়। তাই দীর্ঘক্ষণ ধরে তিন নম্বর প্ল্যাটফর্মের সামনে দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ফলে অন্য দিক থেকে আসা একাধিক ট্রেন পর পর দাঁড়িয়ে যায়। অফিস টাইমে যাত্রীদের ভোগান্তি চরমে ওঠে। রেল কর্তৃপক্ষ এ ঘটনার দায় এড়াতে দীর্ঘ এক ঘন্টা ধরে স্টেশন চত্বরে কোনরকম ঘোষণা করেনি।

এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ যাত্রীরা। দীর্ঘক্ষণ ধরে ৩, ৪ ও ৫ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে থাকে ট্রেনগুলি। তারপরেই কিছুটা বিরক্ত হয়ে রেললাইন ধরে যে যার গন্তব্যের দিকে রওনা দেয়। রেল কর্তৃপক্ষের দাবি, ট্রেনের ইঞ্জিন খারাপ হয়ে যাওয়ার ফলে সেই ট্রেনটিকে দাঁড় করিয়ে ইঞ্জিন বদলানোর কাজ চলছে। যার ফলে সমস্যায় পরেছে রেল যাত্রীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.