নির্বাচনের আগে হাতে মাত্র কয়েকটা দিন বাকি। এই পরিস্থিতে রাজ্যজুড়ে জোর কদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিকদল গুলি। এমনকি রাজ্যের শাসকদল প্রথম থেকেই ময়দানে নেমে প্রচারে ঝড়। এবার প্রথম দফার ভোটের ঠিক আগেই তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কর্মী-সমর্থকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন।
প্রথম থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার নেতৃত্ব থেকে শুরু করে দলের অন্দরে কর্মী-সমর্থকদের আসন্ন নির্বাচন নিয়ে একাধিক বার্তা দিয়েছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বত্র মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দিয়েছেন। এই বারংবার নির্দেশ দিয়েছেন যাতে সব সময় মানুষের সঙ্গে জনসংযোগ যেন বজায় রাখে উঁচু তোলার নেতা থেকে শুরু করে নিচু তলার কর্মীরা। এবারের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছে প্রায় ৩০ হাজার কর্মী। তিনি নির্দেশ করেন সকলে যেন মানুষের কাছে পৌঁছয়।
এছাড়াও কোন সমস্যা হলে মানুষের সঙ্গে তর্ক না করে প্রয়োজনে ক্ষমাও চেয়ে নিতে নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি ২৬ এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে জয় বিষয়ের আশার বাণী শুনিয়েছেন। তিনি দাবি করেছেন এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস চতুর্থ বারের জন্য সরকার গড়বে কমপক্ষে ২৩০টা আসন্ন নিয়ে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে মাঠে ময়দানে লড়াই চালিয়ে যেতে হবে কর্মী সমর্থকদের বলে দাবি করেছেন তিনি। এছাড়াও সেই বৈঠকে গেরুয়া শিবিরের দিকে আক্রমণ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কেন্দ্রের বঞ্চনার বিষয় বোঝানোর নির্দেশ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।







