খেলাধুলা

দুরন্ত ছন্দে ইস্টবেঙ্গল, ইন্ডিয়ান আর্মির জয়ে চাপে মোহনবাগান

ইমামি ইস্ট বেঙ্গল এফসি ডুরান্ড কাপ ২০২৪-এর গ্রুপ এ-তে নিজেদের শীর্ষে প্রতিষ্ঠিত করেছে। কিশোর ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ডাউনটাউন হিরোস এফসিকে ৩-১ গোলে পরাজিত করেছে। বলাই যায় মোহনবাগানের সাথে ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গল দারুন ফর্মে রয়েছে।

ম্যাচে ইস্ট বেঙ্গলের পক্ষে প্রথম গোলটি আসে মাদিহ তালালের ফ্রি-কিক থেকে ২৯তম মিনিটে। তবে এক মিনিটের মধ্যেই ডাউনটাউন হিরোসের আফরিন বশারত গোল করে সমতা ফেরায়। ৩৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেসপো পেনাল্টি থেকে গোল করে ইস্ট বেঙ্গলকে পুনরায় লিড এনে দেয়। শেষ পর্যন্ত, পরিবর্তিত খেলোয়াড় জেসিন টি. কে. ইনজুরি টাইমে গোল করে ম্যাচের ফলাফল নির্ধারণ করেন। ৮০তম মিনিটে ডাউনটাউন হিরোসের ডিফেন্ডার জাহিদ ইউসুফ দ্বিতীয়বারের মতো কার্ড দেখে মাঠ ছাড়েন, যার ফলে তাদের দল ১০ জনের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। এই জয়ের ফলে ইস্ট বেঙ্গল দুই ম্যাচ থেকে ছয় পয়েন্ট অর্জন করে গ্রুপ লিগের শীর্ষে অবস্থান করছে।

এদিনের ম্যাচে শুরু থেকে খেলেননি চোট পাওয়া দিমিত্রিয়স দিয়ামান্তাকস। ছিলেন ক্লেটন সিলভাও। তবে পরিবর্তের তালিকায় দুজনের নামই রাখেন কোচ কার্লেস কুয়াদ্রাত। ১৪ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে লাল হলুদ বিগ্রেডের। তাই ডাউনটাউনের বিরুদ্ধে জয় নিয়ে অতিরিক্ত আগ্রাসী হওয়ার রাস্তার হাঁটার উপায় নেই কোচ কুয়াদ্রাতের। নন্দকুমার, প্রভাত লাকড়ারা রিহ্যাব শুরু করলেও বুধবারের ম্যাচে ছিলেন না।

অন্যদিকে; মোহনবাগানকে চাপে ফেলে, ইন্ডিয়ান আর্মি গ্রুপ ডি-তে আসাম রাইফেলসকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। এই জয়ের ফলে ইন্ডিয়ান আর্মি ছয় পয়েন্ট নিয়ে হোস্ট জামশেদপুর এফসির সাথে সমান হয়ে গেলেও, গোল গড়ের দিক থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে বাকি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দল গুলির মধ্যে ইন্ডিয়ান আর্মি প্রথমে রয়েছে। দ্বিতীয় পাঞ্জাব এফসি ও তৃতীয় স্থানে মোহনবাগান রয়েছে, প্রথম দুটি দল গ্রুপ চ্যাম্পিয়নদের সাথে নকআউট রাউন্ডে যাবে। কার্যত আর্মির এই জয়ে কিছুটা হলেও সবুজ মেরুন শিবিরের উপর চাপ বাড়ল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.