নিজস্ব সংবাদদাতা : আজ শিলিগুড়িতে পালন করা হল আন্তর্জাতিক মাদক পাচার বিরোধী দিবস।এই দিন উপলক্ষে আজ শিলিগুড়ির বিভিন্ন এলাকায় বিশেষ করে থানা গুলিতে মাদক বিরোধী প্রচারের আয়োজন করা হয়।আজ শিলিগুড়ির প্রধাননগর থানা এবং ভক্তিনগর থানা এলাকায় মিছিল বের করা হয় পুলিশের পক্ষ থেকে।
এছাড়াও শিলিগুড়ির বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংস্থা মাদক বিরোধী মিছিল বের করে। এছারাও ইষ্কুলের বাচ্চাদের নিয়ে মিছিল বের করেন শিলিগুড়ির বেশ কয়েকটি বেসরকারী ইষ্কুলের শিক্ষক এবং শিক্ষিকারা। আজকের দিনটিকে মাদক বর্জন দিবস হিসেবেও পালন করা হচ্ছে শিলিগুড়ির বেশ কয়েকটি সংস্থার তরফ থেকে। এই উপলক্ষে শিলিগুড়ির কয়েকটি হোমে মাদকাশক্তদের ফল এবং বিষ্কুট দেওয়া হয়।







