রাজনীতিরাজ্য

নিয়োগ দুর্নীতিতে নাটকীয় মোড়! পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর বাড়ি থেকে দিলীপ ঘোষের নামে দলিল উদ্ধার

নিয়োগ দুর্নীতির অভিযোগে পূর্বেই গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে জড়িয়েছেন পার্থ ঘনিষ্ঠ মিডলম্যান প্রসন্ন রায়। নিউটাউনে প্রসন্নর বাড়িতে তল্লাশি চালিয়ে সিবিআই অনেক কিছুই বাজেয়াপ্ত করেছে। এবার বাজেয়াপ্ত হওয়া নথির মধ্যে মিলল দিলীপ ঘোষের নামের এক দলিল। উক্ত দলিল খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রসঙ্গত, কিছুদিন আগে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসি উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান এসপি সিনহাকে কোর্টে তোলা হয়। তিনি সেক্ষেত্রে সিবিআই সিজার লিস্ট জমা দেওয়ার দাবি জানান। তার জেরে কেন্দ্রীয় তদন্তকারীরা কার্যতই পদক্ষেপ নেন। জমা পড়ে সিজার লিস্ট। ওই সিজার লিস্টই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিজার লিস্টের ৮ নম্বর পয়েন্টে স্বয়ং দিলীপ ঘোষের নাম দেখে স্বাভাবিকভাবেই শোরগোল রাজ্য রাজনীতিতে।

সিবিআই সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি জমির দলিল ছিল সেটা। জনৈক সৌভিক মজুমদারের কাছ থেকে জমিটি কেনেন রাজ্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। ইতিমধ্যেই বিরোধীরা নিয়োগ দুর্নীতির মিডলম্যানের বাড়ি থেকে দিলীপ ঘোষের দলিল উদ্ধার নিয়ে রীতিমতো সোচ্চার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.