খেলাধুলা

বিশ্বকাপে চুড়ান্ত ব্যর্থতার পরবর্তীতেই দ্রাবিড়-সহ পুরো কোচিং ইউনিটকে ছুটিতে পাঠাল বিসিসিআই?

টিকল না রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়ের ‘ড্রিম প্রোজেক্ট’। বাটলার-হেলসের ব্যাটিং-এর কাছে জাস্ট উড়ে গেল ভারত। একে এহেন লজ্জার হার, তার পাশাপাশি শোনা যাচ্ছে দলের কোচিং স্টাফেও চুড়ান্ত রদবদল হতে পারে। কোচ রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের আপাতত ছুটিতে পাঠিয়ে নিউজিল্যান্ড সফরে হেড কোচ হিসেবে থাকছেন ভিভিএস লক্ষ্মণ, এমনটাই বিসিসিআই সূত্রে খবর।

প্রসঙ্গত, লক্ষ্মণ যে এই প্রথমবার ভারতীয় দলের কোচিং-এত দায়িত্বে থাকবেন তা নয়। তিনি আগে জিম্বাবুয়ে এবং আয়ারল্যান্ড সফরে ভারতীয় দলের কোচ ছিলেন। তাছাড়াও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের হোম সিরিজের সময়েও তিনি ভারতকে কোচিং করিয়েছিলেন।

প্রসঙ্গত উল্লেখ্য, দ্বিতীয় সেমিফাইনালে ১০ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া। টসে জিতে শুরুতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল ইংলিশ দল। আদিল রাশিদ, ক্রিস জর্ডনরা দারুণ বল করে ভারতের ব্যাটারদের নিয়ন্ত্রণ করেন। তবে বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়ার দাপটে ১৬৮ রান তোলে ভারত। জবাবে দুরন্ত ব্যাটিং দিয়ে শুরু করে ইংল্যান্ড। শেষে ১০ উইকেটে জয়লাভ লরে ইংল্যান্ড।

ভারতীয় বোর্ডের এক আধিকারিক নাকি দ্রাবিড়দের বিশ্রামের কথা জানিয়েছেন। তাঁর উবাচ, ‘ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়, বোলিং কোচ পরশ মামব্রে, ব্যাটিং কোচ বিক্রম রাঠোর ভারতে ফিরে আসছেন। বিশ্বকাপের পরে তাঁদের বিশ্রামে পাঠানো হচ্ছে। দ্রাবিড়ের বদলে নিউজ়িল্যান্ড সফরে দলকে কোচিং করাবেন ভিভিএস লক্ষ্মণ। তাছাড়া দলের বোলিং কোচের দায়িত্ব সামলাবেন সাইরাজ বাহুতুলে। ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে হৃষিকেশ কানিতকরকে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.