রাজ্য

নবান্নে প্রথম দিনেই ‘মাস্টারস্ট্রোক’ শুভেন্দুর, বাংলায় ডবল ইঞ্জিন সরকারে সিলমোহর মোদীর

নবান্নে পা রেখেই একের পর এক ‘ল্যান্ডমার্ক’ সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক মহলে চমক দিলেন নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। আর সেই সিদ্ধান্তগুলির পরেই দিল্লি থেকে এল বড় রাজনৈতিক বার্তা। সোমবার রাতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক তৎপরতার প্রকাশ্য প্রশংসা করে প্রধানমন্ত্রী Narendra Modi স্পষ্ট জানিয়ে দিলেন, এবার ‘ডবল ইঞ্জিন’ সরকারে ভর করেই এগোবে বাংলা।

সোমবার এক্স হ্যান্ডলে নিজের প্রথম দিনের কাজের খতিয়ান তুলে ধরেন শুভেন্দু। সেই পোস্ট শেয়ার করে বাংলাতেই প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী মোদী। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গে আমার ভাই-বোনেদের কল্যাণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন।” পাশাপাশি তিনি ইঙ্গিত দেন, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আর কোনও প্রশাসনিক বাধা থাকবে না।

প্রথম দিনেই ছ’টি বড় সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘ জট কাটিয়ে বাংলায় চালু হচ্ছে Ayushman Bharat। সীমান্ত নিরাপত্তার স্বার্থে ৪৫ দিনের মধ্যে Border Security Force-কে কাঁটাতারের জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। নিয়োগ জটে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের জন্য সরকারি চাকরিতে বয়সসীমা পাঁচ বছর বাড়ানো হয়েছে। পাশাপাশি রাজ্যে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর, সেনসাসে অনুমোদন এবং ৩২১ শহিদ পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণাও করেছে সরকার।

এছাড়াও PM Vishwakarma Yojana, Pradhan Mantri Fasal Bima Yojana এবং উজ্জ্বলা ৩-এর মতো কেন্দ্রীয় প্রকল্প দ্রুত চালুর আশ্বাস দেওয়া হয়েছে।

দফতর বণ্টন সেরে আমলা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকে শুভেন্দুর বার্তা, “এই সরকার মানুষের জন্য, কোনও রাজনৈতিক দলের জন্য নয়।” রাজনৈতিক মহলের মতে, প্রথম দিনেই আগ্রাসী প্রশাসনিক বার্তা দিয়ে বড় ইনিংসের ইঙ্গিত দিল নতুন সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.