গতকাল এক বক্তৃতা সভায় রাজ্য তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ রাতের মুখ্যমন্ত্রীর কথা ঘোষণা করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন,”২০৩৬ পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন মমতা ব্যানার্জি, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক ব্যানার্জি।তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলে মেয়ে তৈরি করুন।”
আজ তার পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন,”২৪ সালটা পার হোক তারপর ২৬ সাল আসুক।ততদিন কে কোথায় থাকবে সে দেখা যাবে।”







