দীর্ঘক্ষণ শারীরিক সম্পর্কে সক্রিয় থাকতে নিয়মিত ব্যায়াম জরুরি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। শুধু স্ট্যামিনা নয়, শরীরের নমনীয়তা ও রক্তসঞ্চালন ভালো থাকলেও ব্যক্তিগত জীবনে তার ইতিবাচক প্রভাব পড়ে। তাই সুস্থ দাম্পত্য জীবন বজায় রাখতে প্রতিদিনের রুটিনে কিছু সহজ ব্যায়াম রাখার পরামর্শ দিচ্ছেন ফিটনেস ট্রেনাররা।
সবচেয়ে কার্যকর ব্যায়ামের মধ্যে রয়েছে কার্ডিও। দ্রুত হাঁটা, জগিং, সাইক্লিং কিংবা দড়ি লাফ হৃদযন্ত্রকে শক্তিশালী করে এবং শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। ফলে ক্লান্তি কমে ও এনার্জি বাড়ে। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে অন্তত ৪-৫ দিন ৩০ মিনিট কার্ডিও করলে স্ট্যামিনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।
এছাড়াও স্কোয়াট, লাঞ্জ ও প্ল্যাঙ্কের মতো ব্যায়াম শরীরের নিচের অংশ ও কোর মাংসপেশি মজবুত করে। এতে শরীরের ভারসাম্য ও সহনশক্তি বাড়ে। যোগব্যায়ামও এই ক্ষেত্রে বেশ উপকারী। বিশেষ করে ভুজঙ্গাসন, সেতুবন্ধাসন বা কেগেল এক্সারসাইজ পেলভিক অংশের পেশি শক্তিশালী করতে সাহায্য করে।
শুধু ব্যায়াম করলেই হবে না, পর্যাপ্ত ঘুম, সঠিক খাবার ও মানসিক চাপ কম রাখাও জরুরি। ধূমপান ও অতিরিক্ত মদ্যপানের অভ্যাস থাকলে তা কমানোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
বিশেষজ্ঞদের কথায়, নিয়মিত শরীরচর্চা আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি দাম্পত্য সম্পর্ককেও আরও স্বাস্থ্যকর ও সুখী করে তুলতে সাহায্য করে।।







