দেশবিদেশ

‘Melody’ হাতে মেলোনি! মোদীর উপহারে ফের ভাইরাল

ইন্টারনেটের মিম এবার পৌঁছে গেল কূটনীতির মঞ্চে! ইতালি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমন এক উপহার দিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। উপহার? এক প্যাকেট ‘পার্লে মেলোডি’ টফি! আর সেই ছোট্ট মিষ্টি প্যাকেট ঘিরেই ফের জেগে উঠল বহু চর্চিত ‘#Melodi’ উন্মাদনা।

রোমে বৈঠকের ফাঁকে হাসিমুখে মেলোনির হাতে ‘Melody’ তুলে দেন মোদী। পুরো ঘটনাটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মেলোনি লেখেন, “Thank you for the gift.” তারপরই যেন আগুনে ঘি পড়ে। কয়েক মিনিটের মধ্যেই X, Instagram ও Facebook জুড়ে ছড়িয়ে পড়ে ভিডিওটি। কেউ বলছেন “ডিজিটাল যুগের সবচেয়ে ভাইরাল কূটনীতি”, কেউ আবার লিখেছেন “এটাই আসল #Melodi moment!”

আসলে ‘#Melodi’ এখন শুধুই একটি হ্যাশট্যাগ নয়, এটি এক আন্তর্জাতিক ইন্টারনেট সংস্কৃতি। ‘Modi’ এবং ‘Meloni’— দুই নেতার পদবি মিলিয়ে তৈরি এই শব্দ প্রথম বড় আকারে ভাইরাল হয়েছিল ২০২৩ সালের COP28 সম্মেলনে। তখন দুবাই থেকে মেলোনি একটি সেলফি পোস্ট করে লিখেছিলেন, “Good friends at COP28 #Melodi।” সেই এক পোস্ট থেকেই শুরু হয় মিম, ফ্যান এডিট আর সোশ্যাল মিডিয়ার অগণিত কৌতুকের বন্যা।

তারপর থেকে আন্তর্জাতিক মঞ্চে এই দুই নেতার প্রতিটি সাক্ষাৎ যেন নেটদুনিয়ার কাছে আলাদা ‘ইভেন্ট’। G7 সম্মেলন হোক বা কোনও দ্বিপাক্ষিক বৈঠক— ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেই শুরু হয়ে যায় ‘Melodi’ ট্রেন্ড। এবার সেই ট্রেন্ডকেই আরও একধাপ এগিয়ে দিলেন মোদী নিজেই, ‘Melody’ টফি উপহার দিয়ে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নিছক মজার মুহূর্ত নয়; বরং আধুনিক কূটনীতিতে ‘সফট কানেক্ট’-এর এক অভিনব উদাহরণ। আর নেটিজেনদের মতে? “Melody এত chocolaty কেন” — তার উত্তর হয়তো এবার আন্তর্জাতিক সম্পর্কেই লুকিয়ে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.