চাকরি

সরকারি নিয়োগে নতুন নিয়ম, কার্যকর ৭ শতাংশ OBC সংরক্ষণ

ওবিসি (OBC) সংরক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২৭ জানুয়ারির পুরনো বিজ্ঞপ্তি বাতিল করে শ্রম দফতর নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকারি চাকরিতে এবার থেকে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ কার্যকর হবে। সেই ভিত্তিতেই প্রকাশ করা হয়েছে নতুন ‘১০০ পয়েন্ট রোস্টার’।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০০টি শূন্যপদের জন্য নির্দিষ্ট রোস্টার পয়েন্ট অনুযায়ী সংরক্ষিত আসনের তালিকা তৈরি করা হয়েছে। পাশাপাশি গ্রুপ ‘C’ ও ‘D’ পদে প্রাক্তন সেনাকর্মীদের জন্য আলাদা সংরক্ষণের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া শারীরিকভাবে সক্ষম (PWD) প্রার্থীদের জন্য ৪টি রোস্টার পয়েন্ট সংরক্ষিত থাকবে।

রাজ্য সরকার আরও স্পষ্ট করেছে, কোনও ক্ষেত্রে সংরক্ষিত বা ‘Exempted Category’-র যোগ্য প্রার্থী না পাওয়া গেলে, সেক্ষেত্রে সাধারণ নিয়ম মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। নতুন এই নির্দেশিকা সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.