বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একের পর এক কড়া প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণ, তোলাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযান শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। মঙ্গলবার তিন জেলা নিয়ে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী Suvendu Adhikari ফের স্পষ্ট বার্তা দেন, রাজ্যে আইনের শাসনই প্রতিষ্ঠা করা হবে।
বৈঠকে বিরোধীদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী বলেন, ভোটের সময় রাজনৈতিক মতভেদ থাকলেও সারা বছর গঠনমূলক আলোচনা হওয়া উচিত। পাশাপাশি কালীগঞ্জের মৃত শিশু তামান্নার প্রসঙ্গ তুলে তিনি জানান, রাজ্যে কোনওভাবেই শাসকের আইন চলবে না, আইনের শাসনই কার্যকর হবে।
এদিন আরও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, স্কুল-কলেজ ও মন্দিরের এক কিলোমিটারের মধ্যে নতুন করে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। সরকারের এই সিদ্ধান্তে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় এলাকার পরিবেশ রক্ষায় জোর দেওয়া হয়েছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।







