রাজনীতিরাজ্য

“দেখি কার কত সাহস !” , ডবল ইঞ্জিন সরকারের বিরুদ্ধে হুংকার মুখ্যমন্ত্রীর

অসম সরকারের তরফে বাংলার বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল । পাশাপাশি বহুবার রাজ্যে কেন্দ্রীয় সংস্থাকে হানা দিতে দেখা গিয়েছে । উল্লেখ্য , বাংলা ভাষায় কথা বলার অপরাধে , ভিন রাজ্যে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরও বারবার হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ এসেছে । এবার ফের এইসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্জন শোনা গেলো । নিজের সভা থেকে জানালেন , এইভাবে রোখা সম্ভব নয় বাংলাকে। তাঁর হুংকার , “দিল্লি নয়, বাংলা চালাবে বাংলাই।” তিনি হুশিয়ারী দিয়ে বলেন , “দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে?”

উত্তরবঙ্গের সভা থেকে , মুখ্যমন্ত্রী এদিন বলেন , “আমাদের কিছু দেবে না, উলটে মেরে তাড়াবে উত্তরপ্রদেশ, ওড়িশা, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা করা হচ্ছে। কই আমাদের এখানে বসবাসকারী ভিন রাজ্যের বাসিন্দাদের উপর অত্যাচার করি না। ভালোবাসি। এরা নাকি আবার ডবল ইঞ্জিন সরকার।” তারপরেই গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী , “দেখি কার কত সাহস, কত অত্যাচার করতে পারে?” পাশাপাশি পরিযায়ী শ্রমিকদেরও পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

এদিনের সভা থেকে , মমতা বন্দ্যোপাধ্যায় জানান , যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোই , রাজ্যের নিয়ন্ত্রণে বেশ কিছু বিষয় থাকে । কিন্তু তার অভিযোগ , সেই সব বিষয়েও হস্তক্ষেপ করছে কেন্দ্র সরকার । এইসব বিষয়ের পাশাপাশি , উত্তরবঙ্গের মঞ্চ থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথাও তুলে ধরেন বাংলার মুখ্যমন্ত্রী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.