খেলাধুলা

এশিয়া কাপে ভারতের ওপেনিং ধাঁধা শুভমনের ব্যর্থতা, ছন্দে অভিষেক চাপে সঞ্জু

বুধবার থেকে শুরু হচ্ছে ভারতের এশিয়া কাপের যাত্রা। প্রথম প্রতিপক্ষ আমিরশাহি। টুর্নামেন্টের আগে অনুশীলনে দুই ওপেনারকে নিয়ে ধরা পড়ল ভিন্ন ছবি। নেটে স্থানীয় এক বোলারের বলে আউট হয়ে খানিকটা হতাশ শুভমন গিল। অন্যদিকে, দুরন্ত ছন্দে ছক্কার বৃষ্টি ঝরালেন অভিষেক শর্মা।

অভিষেককে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে। পরিকল্পনা মতো তিনিই ওপেন করতে নামবেন। নেটে প্রায় এক ঘণ্টা ব্যাট করে ২৫-৩০টি ছয় হাঁকালেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর আগ্রাসী ব্যাটিং প্রতিপক্ষের জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে।

শুভমনের দলে ফেরায় সঞ্জু স্যামসনের জায়গা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ওপেনিং জুটিতে অভিষেক শুভমনকেই ভরসা করছে টিম ম্যানেজমেন্ট। তাই সঞ্জুকে প্রথম একাদশে দেখা যাবে কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে। অধিনায়ক সূর্যকুমার যাদবও এ নিয়ে স্পষ্ট কিছু জানাননি। অনুশীলনে সঞ্জুকে তেমন ব্যাট করতেও দেখা যায়নি। ফলে এশিয়া কাপে তাঁকে হয়তো বেঞ্চেই কাটাতে হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.