রাজ্য

খসড়া তালিকায় আপনার নাম রয়েছে তো? দেখবেন কিভাবে?

বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল ১১ ডিসেম্বর অর্থাৎ গতকাল। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম জমা দিয়েছে, ভোটাররা তাদের তথ্য দিয়ে ফর্ম পূরণ করেছে। এবং ওই পূরণ করা এনুমারেশন ফর্ম দেখে বিএলওরা এসআইআরের বিশেষ আপে ডিজিটালাইজড করা হয়েছে । এবার ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের পালা। তবে আপনি কিভাবে জানবেন আপনার নাম খসড়া তালিকায় উঠেছে কিনা ? নির্বাচন কমিশন জানিয়েছে , অনলাইন বা অফলাইন দুই পদ্ধতিতেই দেখা যাবে খসড়া তালিকা।

অনলাইনে খসড়া তালিকা দেখার পদ্ধতিটি হলো –
১. প্রথমে নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in- এ যেতে হবে।
২. এরপরে নিজের নাম ও এপিক নম্বর বসিয়ে, ক্লিক করলেই বেরিয়ে আসবে খসড়া ভোটার তালিকা। যেখানে আপনি দেখে নেবেন আপনার নাম সেখানে রয়েছে কি না।
পাশাপাশি, সিইও ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in ও ইসিআই নেট অ্যাপ বা জেলা নির্বাচনী আধিকারিক (DEO)-র ওয়েবসাইটে গিয়েও দেখা যাবে যে খসড়া ভোটার তালিকা নাম আছে কি না।

যদিও অফলাইন পদ্ধতিতেও দেখা যাবে খসড়া তালিকা। বিএলও ও বিএলএ দের কাছে রাখা থাকবে খসড়া তালিকা। বিএলও দের কাছে রাখা থাকবে হার্ড কপি ও বিএলএ দের কাছে রাখা হবে সফট কপি। সেই খসড়া তালিকা চেক করে ভোটাররা দেখতে পাবে তাদের নাম ভোটার তালিকায় রয়েছে কিনা। যদি কোনো ভোটারের নাম বাদ যায় , তার যদি মনে হয় ভুলবশত তার নাম বাদ পড়ে গিয়েছে, তাহলে সে ১৫ জানুয়ারি পর্যন্ত অভিযোগ জানাতে পারবে। এরপর শুরু হবে হেয়ারিং প্রক্রিয়া , যা চলবে ১৬ ডিসেম্বর থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.