রাজ্য

মালদহে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

মালদহে বাস দুর্ঘটনায় দু’‌জন মহিলা মারা যান। এবার মালদহে সভা করতে এসে আজ নিহতদের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দু’‌জন নিহতের পরিবারকে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মমতা। মঙ্গলবার মালদার প্রশাসনিক বৈঠক থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

পুলিস সূত্রে খবর, সোমবার রাতে ফারাক্কা থেকে উত্তর দিনাজপুরগামী উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এক বাস নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ওই দুর্ঘটনায় আহতদের ভর্তি করা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। মঙ্গলবার সকালে বাস দুর্ঘটনায় নিহতদের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।

মঙ্গলবার প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর উবাচ, ‘আমি দুঃখিত এবং শোকাহত। শুনেছি, খুব রাফ ড্রাইভ হচ্ছিল। আর একটি গাড়ি ওভারটেক করছিল। এর বিস্তারিত রিপোর্ট চাই।’ দুই পরিবারকে সরকারি চাকরি এবং আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অপরদিকে, এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্রের প্রতি কটাক্ষ করেন মমতা। একশো দিনের প্রকল্পের টাকা-সহ একাধিক ইস্যু তুলে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.