রাজ্য

রাজ্যপালকে নিয়ে মানহানিকর মন্তব্য নয়, বৃহৎ নির্দেশ হাইকোর্টের

রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্যে বিরত থাকার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আনন্দ বোসের করা মানহানি মামলায় মুখ্যমন্ত্রী-সহ ৪ তৃণমূল নেতা-নেত্রীকে নির্দেশদান, ‘রাজ্যপালের বিরুদ্ধে অসম্মানজনক মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী। অসম্মানজনক এবং ভুল মন্তব্য করতে পারবেন না মুখ্যমন্ত্রী-সহ ৪জন’, মুখ্যমন্ত্রী ছাড়াও কুণাল, সায়ন্তিকা, রেয়াত হোসেনকে এই নির্দেশ আদালতের।

এক প্রেস বিবৃতিতে সঞ্জয় বসু বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী যা বলেছেন, তা রাজভবনে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে। তিনি তাঁর কাছে আসা অসংখ্য মহিলার আশঙ্কার কথাই উল্লেখ করেছেন মাত্র। যে দু’টি অভিযোগ প্রকাশ্যে এসেছে। রাজভবনের এক মহিলা কর্মী এবং এক জন নৃত্যশিল্পী অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী ওই মন্তব্য করেছিলেন। তাঁর ওই মন্তব্য মানহানিকর নয়। সাধারণের স্বার্থে এমন কথা তিনি বলেছিলেন।’

তবে, রাজ্যপালের করা মানহানির মামলায় শুনানি শেষে মঙ্গলবার অন্তর্বর্তীকালীন আদেশে বিচারপতি কৃষ্ণা রাও উক্ত নির্দেশ দেন। আগামী ১৪ আগস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। উল্লেখ্য, ২ জুলাই কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেন রাজ্যপাল। মামলায় মমতা, কুণাল, সায়ন্তিকা ও রেয়াতকে যুক্ত করেন আনন্দ বোস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.