ব্রাত্য দিলীপ ঘোষ এবার পেলেন সভার আমন্ত্রণ পত্র ! জানা গিয়েছে , ১৮ জুলাই প্রধানমন্ত্রীর সভায় ডাক পেয়েছেন দিলীপ ঘোষ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুরে সভা করবেন ১৮ জুলাই । সেই সভারই আমন্ত্রণ পত্র পেয়েছেন দিলীপ ঘোষ । প্রসঙ্গত , এর পূর্বে আলিপুরদুয়ারের সভায় ব্রাত্য ছিলেন দিলীপ ঘোষ । সভায় ডাক পাননি তিনি । স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাতেও ছিলেন না দিলীপ । কিন্তু শমীক ভট্টাচার্য , রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর , ফের আমন্ত্রণ পত্র পেলেন দলের পুরোনো সৈনিক। ঘনিষ্ঠ মহল সূত্রে খবর , প্রধানমন্ত্রীর সভাতে দেখাও যেতে পারে দিলীপ ঘোষকে ।
যখন নানা জায়গা থেকে প্রশ্ন উঠছে যে , নতুন দের নিয়ে চলতে গিয়ে কি বিজেপি পুরোনো সৈনিকদের ভুলে যাচ্ছে ? যখন প্রশ্ন উঠছে দিলীপ ঘোষ কি বিজেপি ছেড়ে অন্য দলে যোগ দেবেন ? তখনই সব বিতর্ক সরিয়ে প্রধান মন্ত্রীর সভায় ডাক পেলেন দিলীপ ঘোষ । দলের নতুন রাজ্য সভাপতি নতুন – পুরোনোকে নিয়ে একসাথে চলার বার্তা দিলেন।
প্রসঙ্গত , বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বৃহস্পতিবার সকালে গিয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রক সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে অংশগ্রহণ করতে। সেখানে ছিলেন দিলীপও। যদিও সেই বৈঠকে দিলীপ – শমীক মুখোমুখি হননি বলেই খবর । কিন্তু তারপরেই দিলীপের আমন্ত্রণ পত্র পাওয়া কে নতুন রাজ্য সভাপতির সদর্থক পদক্ষেপ বলেই গণ্য করছেন বহু রাজনৈতিক ।







