দেশবিদেশ

মোদির ইদবার্তা তারেক রহমানকে, ভারত-বাংলাদেশ সম্পর্ক আরও মজবুত করার বার্তা

ইদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বার্তা পাঠালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, মানবকল্যাণ ও দুই দেশের মানুষের স্বার্থে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করে যেতে চায়।

বৃহস্পতিবার বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফে মোদির পাঠানো শুভেচ্ছাবার্তা প্রকাশ করা হয়। চিঠিতে তিনি উল্লেখ করেন, ইদ-উল-আজহা ভারতের বহুত্ববাদী ও সমৃদ্ধ সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশের কোটি কোটি মুসলিম নাগরিক উৎসাহ ও আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেন বলেও জানান তিনি।

মোদির কথায়, ইদ ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়, যা বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সাংস্কৃতিক বন্ধন এবং শান্তি ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যই ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও গভীর করেছে।

চিঠিতে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশের জনগণের সুখ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.