দেশরাজনীতি

বুধেই চেন্নাইতে বৈঠক, মুখোমুখি হতে পারেন মমতা-স্ট্যালিন

তিন সপ্তাহের ব্যবধানে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। আগামী ৮ নভেম্বর কোচবিহারে মদনমোহনের রাস উৎসবের সূচনা করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে রাস উৎসব কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ৮ নভেম্বর সেই উপলক্ষ্যে কোচবিহার যেতে পারেন মুখ্যমন্ত্রী।

তার পূর্বে বুধবার চেন্নাই সফরে সামিল মমতা। মুখ্যমন্ত্রীর এই দু’দিনের সফরের মধ্যে আজ বিকেলেই তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সঙ্গে বৈঠক করার কথা। এদিন বিকেলে চেন্নাই পৌঁছে সরাসরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের। উল্লেখ্য, জাতীয় ক্ষেত্রে বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা আগে থেকেই ছিল তৃণমূল কংগ্রেসের। তবে কি সেই সূত্রেই স্ট্যালিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মমতা? জল্পনা তুঙ্গে!

অন্যদিকে, মুখ্যমন্ত্রীর এই সফরের প্রেক্ষিতে সরব রাজ্য বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর উবাচ, ‘উনি প্রতি ভোটের আগে পলিটিক্যাল ট্যুরিস্ট হয়ে রাজ্যে রাজ্যে ঘোরেন। দুর্ভাগ্য ওঁর, যাদের সঙ্গে উনি বৈঠক করেছেন, তারা প্রায় কেউই ক্ষমতায় নেই। স্ট্যালিন আছেন একমাত্র টিমটিম করে। মুলায়ম ডুবেছে, লালু ডুবেছে, শিবসেনাকে আশীর্বাদ করেছিলেন,ওরাও ডুবেছে। উনি এবার স্ট্যালিনকে ডুবিয়ে আসবেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.