চাকরিজেলারাজনীতি

টেট উত্তীর্ণদের বিক্ষোভের মুখে সৌগত রায় – নির্মল ঘোষ ! আটকে পড়লেন বারাসাতে

টেট পাশ করার পরও বহু বছর ধরে চাকরি পাওয়ার আশা করে , শেষমেষ দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। পুজোর মুখেই পথে নামলেন তারা । ২০২২ টেট উত্তীর্ণদের একটা বড় অংশ , বুধবার দুপুরে বারাসতের যশোর রোডে বিক্ষোভ দেখাতে শুরু করে । আর এই বিক্ষোভের জেরেই দমদমের সাংসদ সৌগত রায় ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ আটকে পড়েন । যশোর রোডেই , বেশ কিছুক্ষণ তাদের গাড়ি আটকে থাকে বলে খবর। পরে পুলিশ ঘটনাস্থলে এসে , বিক্ষোভকারীদের সরিয়ে দুই নেতাকে নিরাপদ রাস্তা করে বের করে নিয়ে যান । তবে এবিষয়ে কোনো মন্তব্যই করতে চাননি সৌগত রায় বা নির্মল ঘোষ।

কিন্তু প্রশ্ন , এই বিক্ষোভকারী টেট উত্তীর্ণদের দাবি কী? জানা গিয়েছে , তাদের প্যানেলে নাম রয়েছে , অথচ এখনো নিয়োগ হয়নি তাদের । চাকরি পাওয়ার আশায় , তিন বছর ধরে অপেক্ষারত তারা। দিন কয়েক আগে শিক্ষামন্ত্রী নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিলেও এখনও তা সম্পন্ন হয়নি। তার মধ্যেই বুধে আবার ফলপ্রকাশ হয়েছে ২০২৩ সালের টেটের । তাই এইমুহুর্তে দাঁড়িয়ে দ্বিধায় ২০২২ উত্তীর্ণরা । তাই পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে , এই দাবী করেন বিক্ষোভকারীরা। এই দাবি নিয়ে বুধবার বারাসতে বিক্ষোভে নামেন তারা । বারাসাত স্টেশন থেকে মিছিলও করেনা যশোর রোড পর্যন্ত । তারপর সেখানে রাস্তায় বসে বিক্ষোভ করেন ২০২২ টেট উত্তীর্ণদের একাংশ ।

দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, বিধায়ক নির্মল ঘোষ ওই সময় যশোর রোডের ওপর দিয়ে যাচ্ছিলেন। টেট উত্তীর্ণদের বিক্ষোভের মাঝে আটকে পড়েন তারা। প্রায় ৩০ মিনিট , সেখানেই তারা আটকে থাকেন। দুই জনপ্রতিনিধিকে পেয়ে , নিজেদের দাবিদাওয়া জানাতে থাকেন বিক্ষোভকারীরা । তারপর পুলিশ এসে , দুই জনপ্রতিনিধির গাড়ি নিরাপদে বের করে নিয়ে যান ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.