রাজ্য

সুপ্রিম কোর্টে তিলোত্তমার জাস্টিসে রাজ্যে সরকারের উকিল কপিল সিবালের হাসি! বিচারপতির তীব্র ভৎর্সনা

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতাল মামলার শুনানিতে সিনিয়র আইনজীবী কপিল সিবালের আচরণ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। শুনানি চলাকালীন কপিল সিবালকে হাসতে দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারকরা। বিচারপতি এস জি মেহতা তাকে সতর্ক করে বলেন, “সিবাল জি, এটা খুবই গুরুতর বিষয়। একজন প্রাণ হারিয়েছেন। হাসবেন না। আদালত চলছে।”

মামলাটির গুরুত্ব নিয়ে আরও আলোচনা করতে গিয়ে সলিসিটর জেনারেল এস জি মেহতা আদালতকে জানান, আরজি কর মেডিক্যাল কলেজের হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। তিনি বলেন, “এই মামলার গুরুত্ব বুঝতে হবে, এবং হাস্যকর আচরণ এখানে একেবারেই অপ্রয়োজনীয়।”

শীর্ষ আদালতের বিচারপতিরা রাজ্য পুলিশের তদন্তের অগোছালো ও বিরক্তিকর মনোভাব নিয়ে প্রশ্ন তোলেন। বিশেষ করে ময়নাতদন্তের সময় ও এফআইআর দায়েরের আগে দাহকার্য সম্পন্ন হওয়ার বিষয়টি নিয়ে আদালত প্রশ্ন তোলে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেন।

এসজি মেহতা জানান, নিহতের মৃতদেহ দাহ করার পরেই তার বাবা এফআইআর দায়ের করেন। পুলিশ আগে নিহতের পরিবারকে বিভ্রান্ত করে আত্মহত্যা বলে দাবি করেছিল। আদালত এই সমস্ত ঘটনা পর্যালোচনা করে পুলিশের ভূমিকা নিয়ে আরও প্রশ্ন তোলে এবং মামলার গুরুত্বের উপর জোর দিয়ে সঠিক তদন্তের দাবি জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.