নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়িতে প্রচারে শুভেন্দু অধিকারী।গতকাল রাতে তিনি নির্বাচনী প্রচারে এসে এক গুরুত্বপূর্ণ বৈঠক সারেন সভাপতি সুকান্ত মজুমদারের সাথে। এই সভায় উপস্থিত ছিলেন নান্টু পাল এবং অন্যান্য বিজেপীর নেতৃত্ব। শুভেন্দু অধিকারী জানান ,”আমাদের দল মানুষের কাছে পৌছাতে গিয়ে মানুষকে ভুল বোঝায় না, তৃণমূল কংগ্রেস সারা বাংলার মানুষকে ঠকিয়ে টাকা পয়সা লুঠ করে চলেছে। আর সেটা মানুষ বুঝতে পেরে গেছে। তাই আমরা চাইছি যেভাবেই হোক মানুষের মনের ভুল ভাঙতে। এবারের পঞ্চায়েত নির্বাচনে মানুষ তৃণমূল কংগ্রেসকে মন থেকে একেবারেই মুছে ফেলবে। আর এখান থেকেই তৃণমূলের পতনের সূচনা হবে। ”
এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত থাকা সুকান্ত মজুমদার জানান , ” তৃণমূল কংগ্রেসকে মানুষ আর ভোট দেবে না। এই ভোটের ফলাফল বিজেপীর বাংলাতে আগমনের সূচনা করবে। ” এর পাশাপাশি এদিন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার উভয়ে মিলে নিজেদের মধ্যে নির্বাচন নিয়ে একান্তে আলোচনা করেন।







