সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। স্টাফ সিলেকশন কমিশন (SSC) CGL 2026 পরীক্ষার মাধ্যমে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর-সহ কেন্দ্রীয় সরকারের একাধিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন।
এই পদের অন্যতম আকর্ষণ হল উচ্চ বেতন। অষ্টম পে-স্কেল অনুযায়ী মাসিক বেতন ৪৭,৬০০ টাকা থেকে শুরু হয়ে ১.৫১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এছাড়াও DA, HRA, TA-সহ বিভিন্ন সরকারি ভাতা ও সুযোগ-সুবিধা মিলিয়ে শুরুর বেতন ৭০ হাজার টাকারও বেশি হতে পারে।
আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
নিয়োগ হবে SSC CGL-এর টিয়ার-১ ও টিয়ার-২ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। পরে নথি যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
আগ্রহীরা SSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে OTR সম্পন্ন করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২২ জুন ২০২৬। তাই দেরি না করে দ্রুত আবেদন করুন।







