দেশবিদেশ

ফের হুঙ্কার পাকিস্তানের, টার্গেট এবার অম্বানীর জামনগর তেল শোধনাগার

অপারেশন সিঁদুরের আবহাওয়ায় মুখ পুড়িয়েও শান্তি হয়নি ইসলামাবাদের। তারপরেও বারংবার ভারতকে হুঙ্কার দিয়ে চলেছে পাকিস্তান। তাঁদের একটাই ভয় যদি ভারত সিন্ধু চুক্তি তাহলে তারা চোখে মুখে অন্ধকার দেখবে। তাই এবার পাকিস্তান টার্গেট করলো অম্বানীর জামনগর তেল শোধনাগারকে।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পরমাণু যুদ্ধের হুমকি দেয়। পাশাপাশি তারা হুশিয়ারি দেয় ভারত যদি সিন্ধু বা তার শাখানদীর উপরে বাঁধ বসায়, তাহলে তারা সোজা ক্ষেপণাস্ত্র ছুড়বে গুজরাতের জামনগরের তেল শোধনাগারে। তবে আমেরিকাকে পাশে নিয়ে পাকিস্তানের এই হুঙ্কার চিন্তার ভাঁজ ফেলছে আন্তর্জাতিক মহলের বিশেষজ্ঞদের মাথায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.