‘দে দে প্যায়ার দে’ সিনেমার গল্পের রসায়ন মানুষের মনে ব্যাপকভাবে জায়গা করে নিয়েছে। তাই সকলেই এই সিনেমার সিক্যুয়েল নিয়ে প্রবল আসায় বুক বেঁধেছে। সম্প্রতি এই সিনেমা দ্বিতীয় পর্ব পর্দায় দাপট দেখাতে চলেছে। এই সিনেমার পোস্টার মুক্তির পরই মানুষের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। এবার প্রকাশ্যে এলো এই সিনেমার ট্রেলার।
অজয় দেবগন অভিনীত একের পর এক সিক্যুয়েল সিনেমা। এরই মধ্যে এ বক্স অফিসে ছাপ ফেলেছে ‘রেড ২’। এবারে পর্দায় আসন্ন অজয় দেবগনের পরবর্তী সিনেমা ‘দে দে প্যায়ার দে ২’। এই সিনেমার প্রথম পার্টেই মানুষের মন জয় করেছিল অজয় দেবগন ও রকুল প্রীত সিংয়ের সম্পর্কের রসায়ন। এবার সেই রসায়নই দেখা যাবে সিনেমার পরবর্তী পর্বে।
এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছেন গৌতমী কাপুর ও আর মাধবন। সম্প্রতি এই সিনেমার পোস্টার সামনে আসার পর থেকেই দর্শকমহলে উন্মাদনা শুরু হয়েছে। এবার ট্রেলারের মাধ্যমে উঠে এলো এই সিনেমার নায়ক নায়িকার সম্পর্কের সমীকরণ। আগামী চোর-ডুই নভেম্বর অর্থাৎ শিশু দিবসেই পর্দা কাঁপাতে চলেছে এই সিনেমা।







