কেকেআর-এর তরফে প্রত্যাশা ছিল চলতি আইপিএল-এর কোনও এক পর্বে যোগ দিতে পারবেন শ্রেয়স আইয়ার। কিন্তু গতকাল অর্থাৎ বুধবার বৃহৎ আপডেটে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকে জানানো হয়, গোটা মরসুমের ক্ষেত্রেই ছিটকে গিয়েছেন শ্রেয়স।
পিঠের অস্ত্রোপচারের জন্য বিদেশে যাচ্ছেন শ্রেয়স। আর বড়সড় অস্ত্রোপচার হওয়ার পর রিহ্যাব ও রিকভারি সেশন কাটিয়ে ফের মাঠে ফিরে আসতে অন্তত তিন মাস সময় লাগবে শ্রেয়সের, সেরকমই মনে করা হচ্ছে। প্রথমে অস্ত্রোপচারে সায় ছিল না ব্যাটারের। কিন্তু বিসিসিআই-এর নির্দেশ অমান্য করে চলতে পারলেন না। সিদ্ধান্ত বদল করতেই হয়েছে।
প্রায় তিন বছর পর নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে নামছে সুনীল, রাসেলরা। গত বছর প্লেঅফের দু’টি ম্যাচ হলেও সেখানে কলকাতা ছিল না। আর এই ম্যাচকে ঘিরে শুধু ইডেন নয়, সেই সঙ্গে গোটা শহর কলকাতা সেজে উঠেছে।







