রাজনীতি

এবার তিনদিনের নয়া দিল্লি সফরে সামিল অভিষেক বন্দ্যোপাধ্যায়

আগামী ২ এপ্রিল নয়াদিল্লি সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফর সেরে ৫ এপ্রিল কলকাতায় ফিরবেন তিনি। তবে নয়াদিল্লিতে তাঁর কী কর্মসূচি রয়েছে, তা এখনও অস্পষ্টই। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হয়েছে। এই ঘটনায় রাহুল স্বয়ং বিরোধী জোটের পক্ষে সওয়াল করেছেন। এই আবহে অভিষেকের নয়াদিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল।

অন্যদিকে, আজ শহিদ মিনার চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিনই অভিনব অনশন কর্মসূচি শুরু করল সংগ্রামী যৌথ মঞ্চ। উক্ত কর্মসূচির নামকরণ করা হয়েছে বিচিত্র গণ অনশন। মঞ্চের পাশেই মুখ্যমন্ত্রীর মুখ। সেখানে লেখা, অনুপ্রেরণার অনশন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার পাল্টা বঙ্গ বিজেপির আজকের শ্যামবাজারের কর্মসূচি আসলে শাসকদলকে চাপে রাখার কৌশল। একাধারে তৃণমূল সুপ্রিমোর ধর্না, অন্যদিকে, অভিষেকের জনসভা এবং তার পাল্টা শুভেন্দু- সুকান্ত- দিলীপদের নেতৃত্বে বঙ্গ বিজেপির আন্দোলন কর্মসূচি, বুধবার সরগরম রাজ্য-রাজনীতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.