বিদেশ

তথ্য গোপনের কৌশল না কি গুজব? ইরানে ভারতীয়দের বন্দি হওয়ার খবর ঘিরে ধোঁয়াশা

বিক্ষোভে উত্তাল ইরানে ৬ জন ভারতীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়া এই খবরটি নিয়ে এবার মুখ খুলল তেহরান। ইরানি প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, এটি সম্পূর্ণ একটি রটনা এবং এই খবরের কোনো সত্যতা নেই।

সম্প্রতি বিভিন্ন বিদেশি ‘এক্স’ হ্যান্ডেল থেকে দাবি করা হয়েছিল যে, ইরানে সরকারবিরোধী আন্দোলনের সময় আড়াই হাজার বিক্ষোভকারীর সঙ্গে ৬ জন ভারতীয়কেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে বলেও দাবি করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই ইরানে বসবাসকারী ভারতীয় শিক্ষার্থী ও তাঁদের পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মহম্মদ ফাথালি সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন। ছড়িয়ে পড়া খবরের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেন, “ইরানের পরিস্থিতি নিয়ে বিদেশি সোশাল মিডিয়া অ্যাকাউন্টগুলিতে যেসব খবর ছড়াচ্ছে, সেগুলো পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা। আমি সকলকে অনুরোধ করব, কোনো কিছু বিশ্বাস করার আগে দয়া করে সঠিক ও নির্ভরযোগ্য সূত্র থেকে খবর সংগ্রহ করুন।” আসলে ইরানে বর্তমানে ইন্টারনেট পরিষেবা পুরোপুরি বন্ধ এবং বিদেশের সঙ্গে ফোনে কথা বলাও নিষিদ্ধ। এই তথ্য বিভ্রাটের সুযোগ নিয়েই বিভিন্ন মহলে নানা গুজব ডালপালা মেলছে। তবে ভারতীয় শিক্ষার্থীদের নিয়ে আশঙ্কার মাঝেই স্বস্তির বার্তা দিয়েছে ভারতের দুটি বড় চিকিৎসক সংগঠন ‘এআইএমএসএ’ এবং ‘এফএআইএমএ’। তারা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ইরানে থাকা ভারতীয় ছাত্রছাত্রীরা একদম নিরাপদে আছেন এবং আতঙ্কিত হওয়ার মতো কিছু ঘটেনি। ভারতীয় দূতাবাসও প্রতিনিয়ত তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.