বিদেশ

গাজারের ওপর ইসরাইলে হামলা নিয়ে হুঁশিয়ারি জো বাইডেনের

বিগত বেশ কিছুদিন ধরে গজারের ওপর বোমা বর্ষণ করছে ইসরাইলি। মাঝেমধ্যেই গুলির ঝড়ে ঝাজরা হয়ে যাচ্ছে গাজার। এই পরিস্থিতি কোনো ভাবেই সামল দেওয়া যাচ্ছে না। এবার ইসরাইলিকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই নিয়ে পাল্টা সুর চড়াল ইসরাইলি।

গত বেশ কিছুদিন ধরে গাঁজারের ওপর বেলাগাম হামলা চালাচ্ছে ইসরাইলি। লাগাতার হামলার কারণে গাজারে অব্যাহত মৃত্যু মিছিল। আন্তর্জাতিক স্তরে হামলা নিয়ে উঠেছে নিন্দার ঝড়। তবে সেই নিন্দুকদের তোয়াক্কা করতে রাজি না ইসরাইল।‌ নিজের জায়গা থেকে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। তবে গজারের উপর হামলা নিয়ে ইসরাইলির বিরুদ্ধে সুর চড়ালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এতদিন পর্যন্ত ইসরাইলকে বিভিন্ন ধরনের অস্ত সরবরাহ করত মার্কিন যুক্তরাষ্ট্র। তবে সেই অস্ত্র সরবরাহ বন্ধ রাখার হুশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি হুঁশিয়ারিতে কাজ না হওয়ায় ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরাইলকে বোমা সরবরাহ। এমনকি জো বাইডেন শর্ত রেখেছে‌ গাজারের উপর হামলা বন্ধ হলেই ইসরাইলকে অস্ত্র সরবরাহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। সেটা নিয়েছে আবার বেঁকে বসেছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। পাশাপাশি ইসরাইলি পাল্টা হুংকার দিয়েছে যে তারা একাই লড়াইটা চালিয়ে যাবে।

প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, ‘যদি আমাদের দরকার পরে আমরা একাই লড়ব। আমি বলছি যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতের আঙুলের নখ দিয়েই লড়াই করব। ৭৬ বছর আগের স্বাধীনতা যুদ্ধের সময় আমরা ছিলাম কয়েকজন, বিপক্ষে ছিল অনেকেই। আমাদের অস্ত্র ছিলে না। ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল। তবে আমাদের মধ্যে চরম উদ্যম, নায়কত্ব ও একতা ছিলো। আমরা জয়ী হয়েছিলাম। মার্কিন অস্ত্রের চেয়েও বেশি কিছু করার ক্ষমতা ইসরাইলিদের নখের আছে’।‌

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.