বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদনে জানানো হয়, সোমলিয়া উপকূলের কাছে ‘এমভি লিলা নোরফক’ নামে লিবিয়ার পতাকা লাগানো একটি জাহাজ হাইজ্যাক করে নেওয়া হয়েছে। যে জাহাজে ১৫ জন ভারতীয় আছেন। আধিকারিকদের উদ্ধৃত করে এমনই জানানো হল।
শনিবার অর্থাৎ আজ ১৬ই ডিসেম্বর ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, হাইজ্যাকের খবর পেয়ে ভারতীয় যুদ্ধজাহাজ এবং নজরদারি বিমান সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে। জাহাজটিকে উদ্ধার করার অপারেশন এখনও চলছে। এদিকে মালটার জাহাজের আর্তি শুনে স্প্যানিশ নৌবাহিনীর একটি জাহাজও সেই অঞ্চলে গিয়ে পৌঁছেছে। এদিকে জানা গিয়েছে, সোমালিয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ‘পান্টল্যান্ড’-এ নিয়ে যাওয়া হচ্ছে জাহাজটিকে। এদিকে ভারতীয় নৌবাহিনী তরফে জানা গিয়েছে, ইয়েমেন এবং সোমালিয়ার মাঝে এডেন উপসাগরীয় অঞ্চলে ভারতের একটি রণতরী মোতায়েন করা ছিল। সেই তরীকেই মালটার অপহৃত জাহাজটিকে সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় প্যাট্রোল বিমান গতকাল অপহৃত জাহাজের ওপর দিয়ে উড়ে যায়। জাহাজের ওপর নজরদারি চালাচ্ছে নৌবাহিনী।
ওই জাহাজের উপর কড়া নজর রেখেছে ভারতীয় নৌবাহিনীর বিমান। ইতিমধ্যে জাহাজের কর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই জাহাজের দিকে রওনা দিয়েছে ভারতীয় নৌসেনার রণতরী আইএনএস চেন্নাই।
বাহারিনের খলিফা বিন সলমনের দিকে যাচ্ছিল ওই বাণিজ্যিক ভেসেলটি। তারইমধ্যে সোমালিয়ার এলের ৪৫৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে হাইজ্যাকের ঘটনা ঘটেছে। কয়েকজন সশস্ত্র লোক বাণিজ্যিক জাহাজে উঠে পড়েছে। সেই সংখ্যাটা পাঁচ থেকে ছয় হতে পারে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। তবে ওই ভেসেলে কতজন ছিলেন, এখন তাঁদের কী অবস্থা, সে বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি।
ওই জাহাজের গতিবিধির উপর নজর রেখেছে ভারতীয় নৌবাহিনীর বিমান। দ্রুত জাহাজের দিকে অগ্রসর হচ্ছে আইএনএস চেন্নাই। ভারতীয় নৌবাহিনীর তরফে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক সহযোগী এবং বন্ধু বিদেশি রাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে ওই এলাকায় বাণিজ্যিক জাহাজ সুরক্ষা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারতীয় নৌবাহিনী।’







