সম্প্রতি জমজমাট ভাবে চলছে আইপিএলের ক্রিকেটের ম্যাচ। এবার কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই নিয়ে এবার মুখ খুললেন যুবরাজ সিং। সেখানেই তিনি বললেন নতুন প্রজন্মে কার হাতে দেখতে চান বিশ্বকাপ।
প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং এক সময়কার দাপটে খেলোয়ার ছিল। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকেই খেলার জগত থেকে ছুটে যায়। তবে এখনো পর্যন্ত ছয় বলে আজও ভাঙতে পারেনি কেউ। তবে সেই রেকর্ডের জন্য সারা জীবন তার নাম লেখা থাকবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বসতে চলেছে আসর। আগামী জুন মাসের হতে চলেছে সেই আসর। এবার সেই টুর্নামেন্ট নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার। নতুন প্রজন্মের সেরা ব্যাটার বিরাট কোহলির হাতে দেখতে চায় এই বিশ্বকাপের ট্রফি।
যুবরাজ সিং জানিয়েছেন, “কোহলি এই যুগের প্রায় সব রেকর্ডই ভেঙে দিয়েছে। এই প্রজন্মের সেরা ব্যাটার। আমার মনে হয় ক্রিকেটের সব ফর্ম্যাটের সেরা ব্যাটারের নাম কোহলি। আমার মতে কোহলির মতো একজন ক্রিকেটারের বিশ্বকাপ মেডেল দরকার। ওর একটা মেডেল আছে। আমি নিশ্চিত ওই একটা ট্রফি নিয়ে সন্তুষ্ট নয় কোহলি। এবারের বিশ্বকাপ ওরই প্রাপ্য। আমি মনে করি খেলাটা বেশ ভালোই বোঝে কোহলি। ও ভালো করেই জানে শেষ পর্যন্ত টিকে থাকলে ও ভারতকে জেতাতে পারবে। একাধিক বার কোহলি উদ্ধার করেছে দলকে। মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত রান তাড়া করে ভারতকে জিতিয়েছিল। রান তাড়া করার আত্মবিশ্বাস পেয়ে গেলে বিরাট পরিস্থিতির বিচার করতে পারে বেশ ভালো ভাবে। কীভাবে ব্যাট করতে হয় এই পরিস্থিতিতে সেটাও ভালোই জানা বিরাটের। কোন বোলারকে আক্রমণ করতে হবে, কোন বোলারের বিরুদ্ধে সিঙ্গলস নিয়ে স্কোর বোর্ড রোটেট করতে হবে, কখনও আক্রমণে যেতে হবে এবং কোন সময়ে খেলার ধরন বদলাতে হবে তা জানা কোহলির।”







