বিদেশ

“ডুমসডে প্লেন” হাজির আমেরিকার আকাশে! ইরান-ইজরায়েল টানাপোড়েনের মাঝে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র?

মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবার ঘনাচ্ছে যুদ্ধের মেঘ। ইরান ও ইজরায়েলের মধ্যে চলতে থাকা তীব্র উত্তেজনার আবহে এবার সরাসরি আমেরিকার আকাশে দেখা মিলল ভয়ংকর যুদ্ধবিমান ‘ডুমসডে প্লেন’-এর! আর তাতেই বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ।

এই ‘ডুমসডে প্লেন’ আসলে মার্কিন এয়ারফোর্সের বিশেষ বোয়িং E-4B। ৯/১১-এর হামলার পরে শেষবার এই বিমানকে এভাবে সক্রিয় হতে দেখা গিয়েছিল। এবার ফের তা উড়ল লুইসিয়ানার বার্কসডেল ঘাঁটি থেকে এবং ৪ ঘণ্টা ধরে চক্কর কাটল আমেরিকার আকাশে। শেষে অবতরণ করল ওয়াশিংটনের কাছে অ্যান্ড্রুজ জয়েন্ট বেসে।

তবে প্রশ্ন উঠছে—হঠাৎ এই মহাশক্তিশালী কম্যান্ড প্লেন কেন সক্রিয় হল? বিশেষজ্ঞদের মতে, এটি সাধারণ বিমান নয়। এটি পারমাণবিক যুদ্ধের সময় আকাশেই মার্কিন সেনার ‘ফ্লাইং কম্যান্ড সেন্টার’ হয়ে উঠতে পারে। এমনকি পারমাণবিক বিস্ফোরণের ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ থেকেও রক্ষা করতে পারে এর অভ্যন্তরে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের।

অন্যদিকে, ইরান হুঁশিয়ারি দিয়েছে—যদি আমেরিকা গোপনে ইজরায়েলকে সাহায্য করে, তবে সরাসরি যুদ্ধের মুখোমুখি হবে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে ‘ডুমসডে প্লেন’-এর গতিবিধি যুদ্ধের আশঙ্কা আরও বাড়াচ্ছে।

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবাজ মন্তব্য, ইরানকে লক্ষ্য করে আমেরিকার কড়া সুর এবং এই বিমান সক্রিয়তা—সব মিলে প্রশ্ন একটাই: তৃতীয় বিশ্বযুদ্ধ কি কড়া নাড়ছে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.