রাজনীতি

ভবানীপুর থেকে প্রার্থী মমতাই ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!

ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়নি । এখনও কোনো দলই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি । তবে ভবানীপুর থেকে , একপ্রকার নিজে লড়ার কথা ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ! শুধু তাই নয় , জয়ী হওয়ার আত্মবিশ্বাসও এদিন গর্জে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তাঁর কথায় , নিজের কেন্দ্র থেকে ১ টি ভোটে হলেও জিতবেন তিনি । তবে মমতার এই মন্তব্যের পর থেমে নেই বিজেপিও ।

SIR এর প্রথম লগ্ন থেকেই এর বিরোধিতা করছেন তৃণমূল সুপ্রিমো । দেশের শীর্ষ আদালতেও এর বিরুদ্ধে লড়াই করেছেন তিনি । মমতা ব্যানার্জির কটাক্ষ , এই সব হচ্ছে বিজেপির অঙ্গুলি হেলনে । মমতা বলেন , “দিল্লির বিজেপির পার্টি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা পালন করছে। এই রথযাত্রা আপনাদের শেষ রথযাত্রা।”

মমতার প্রশ্ন , ছোট কেন্দ্র ভবানীপুর। ২.৬ লক্ষ ভোটার আছে ভবানীপুরে । তার মধ্যেও কীভাবে এত নাম বাদ দেওয়া হল? মুখ্যমন্ত্রী বলেন , ”লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ১৪ হাজার আরও ২০০০ কেটেছে নাম। আমি চেষ্টা করেছি। ভোটার কোথায় ! কেন মিসিং? কোথায় তাঁরা ? আমি তো চেষ্টা করেছি। সুপ্রিম কোর্টে গিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে সহযোগিতা করেছি। ধৈর্য্য ধরেছি। কিন্তু ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছে।”

আর এই SIR নিয়ে কথপোকথনের মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , “আমার কেন্দ্রে ৬০ হাজার ভোট কাটা হয়েছে।কিন্তু তারপরও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব। আমার বিশ্বাস আছে, আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু-মুসলিম-বৌদ্ধদের প্রতি। আমি ধরনায় বসব, আমায় মরাল সাপোর্ট দেবেন।”

তবে এবিষয়ে জগন্নাথ চট্টোপাধ্যায়ের পাল্টা মন্তব্য , “ভবানীপুর উপনির্বাচনে প্রথম যখন প্রার্থী হয়েছিলেন প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছেন, সেই মমতাকে ভোটের দু’মাস আগে কেন বলতে হচ্ছে ভবানীপুরে একটি মাত্র ভোটে হলেও জিতব। তার মানে তৃণমূলের বুকে হেরে যাওয়ার ভয় ঢুকেছে। আর এই ভয় গোটা বাংলাজুড়ে ছড়িয়ে পড়েছে। আর সারা বাংলা জুড়ে পরিবর্তনের হাওয়া।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.