জেলারাজনীতি

সমবায়েই বিধানসভার ইঙ্গিত? পাণ্ডুয়ায় তৃণমূলের খেলা আবার জমে উঠল!

রবিবার হুগলির পাণ্ডুয়া ব্লকের চারটি কৃষি উন্নয়ন সমিতিতে সমবায় নির্বাচন ঘিরে জমজমাট রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী থাকল এলাকাবাসী। ফল প্রকাশ হতেই স্পষ্ট—তৃণমূল যেন পাণ্ডুয়ার মাটি আরও শক্ত করল। তবে বিজেপি ও সিপিএমও নিজেদের অস্তিত্ব জানান দিল।

দেপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল। মাগুরা সমিতির ৯টি আসনেও কোনও লড়াই ছাড়াই জয় ছিনিয়ে নেয় শাসকদল। পাকরি রাধানগরে ৭৭টি আসনের মধ্যে তৃণমূল জিতেছে ৪৭টি, বিজেপি ও সিপিএম যথাক্রমে ১৩ ও ১৪টি। অন্যদিকে নন্দিন গ্রামে বিজেপি ১৫টি আসন দখল করে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে, তারা এখনও লড়াইয়ে আছে।

ফলাফলের পর বিজয় মিছিলে ফেটে পড়ে তৃণমূল শিবির। পাণ্ডুয়ার ব্লক তৃণমূল সভাপতি আনিসুল ইসলাম বলেন, “চাষিরা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে আছে, তাই বিপুল ভোটে জয় সম্ভব হয়েছে।” পালটা বিজেপির অভিষেক আদকের দাবি, “আমরা ১৯টি আসনে লড়ে ১৫টিতে জিতেছি। বিধানসভায় আরও ভালো করব।” সিপিএমের আমজাদ হোসেনের অভিযোগ, “ভোটের আগেই শুরু হয়েছিল হুমকি-ভয় দেখানো। তবু মানুষ সাহস করে ভোট দিয়েছে।”

পাণ্ডুয়ার এই ফলাফল ভবিষ্যতের বিধানসভা নির্বাচনের দিশা দেখাবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল। এখন দেখার, তৃণমূলের এই ‘দুর্গ’ আদতে কতটা অটুট থাকে ২০২৬-এ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.