খেলাধুলা

বিশ্বকাপ শেষেই দেশের জার্সিতে রো-কোর প্রত্যাবর্তন ! কোন ম্যাচে দেখা যাবে দুই তারকাকে ?

৮ জুন শেষ হচ্ছে টি২০ বিশ্বকাপ । আর তারপরেই শুরু হতে চলেছে মেগা শো! দেশের জার্সিতে দেখা যাবে রোহিত – কোহলিকে ! ঘরের মাঠে , আফগানিস্তানের বিরুদ্ধে ১ টি টেস্ট ও ৩ টি এক দিবসের ম্যাচের কথা ঘোষণা করেছে বিসিসিআই ।

জানা গিয়েছে মে মাসে আইপিএল শেষ হওয়ার পর , এই সিরিজ শুরু হতে চলেছে। বিসিসিআই এর ঘোষণা অনুযায়ী , টেস্ট ম্যাচটি প্রথমে খেলা হবে । এবং এই ম্যাচটি নিউ চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবেন্দ্র সিং পিসিএ স্টেডিয়ামে খেলা হবে । এই মাঠে , এটি হবে ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ । ফলে গুরুত্বও থাকছে অত্যাধিক ।

তারপরেই শুরু হতে চলেছে একদিনের সিরিজ অর্থাৎ মেগা শো। দেখা মিলবে রো-কোর । টি২০ ও টেস্ট ক্রিকেট থেকে সরে গিয়ে বর্তমানে শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেটই খেলছেন এই দুই তারকা। যার ফলে এই ওয়ান ডে ম্যাচ ঘিরে , দর্শকদের উন্মাদনা তুঙ্গে ।

এক দিনের টি ২০ ম্যাচ গুলি অনুষ্ঠিত হবে ১৪ , ১৭ ও ২০ জুন । ১৪ জুনের ম্যাচটি খেলা হবে ধর্মশালায় , লখনউ এর ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৭ জুন এবং ২০ জুন চেন্নাইয়ের মাঠে অনুষ্ঠিত হবে শেষ ম্যাচটি । এবং ২০২৭ এর বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.