দেশ

বন্যার জলে ভেসে গেল হাজার হাজার এলপিজি সিলিন্ডার! মহারাষ্ট্রে উদ্বেগ, নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে দুশ্চিন্তা

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। তারই মধ্যে রায়গড় জেলার পানভেল এলাকার একটি এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় তিন হাজার রান্নার গ্যাসের সিলিন্ডার বন্যার জলে ভেসে যাওয়ার ঘটনায় প্রশাসন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

জানা গিয়েছে, অতিবৃষ্টির ফলে পাতালগঙ্গা এলাকার এইচপিসিএলের এলপিজি বটলিং প্ল্যান্টে জল ঢুকে পড়ে। জলস্তর দ্রুত বাড়তে থাকায় প্ল্যান্টে রাখা বিপুল সংখ্যক সিলিন্ডার স্রোতের টানে ভেসে যায়। প্রাথমিকভাবে অনুমান, প্রায় তিন হাজার সিলিন্ডার বন্যার জলে হারিয়ে গিয়েছে। এর মধ্যে কিছু গ্যাসভর্তি ছিল, আবার কিছু খালি।

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রবল স্রোতে একের পর এক সিলিন্ডার নদীর জলে ভেসে যাচ্ছে। এই দৃশ্য সামনে আসতেই প্রশাসন সতর্কতা জারি করেছে। কারণ ভেসে যাওয়া সিলিন্ডারগুলি বিভিন্ন এলাকায় পৌঁছে গেলে কেউ অজ্ঞাতসারে সেগুলি ব্যবহার বা খোলার চেষ্টা করলে দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রায়গড় জেলা প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট দফতর পরিস্থিতির উপর নজর রাখছে। ভেসে যাওয়া সিলিন্ডারগুলি উদ্ধার এবং সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, এই বিপুল সংখ্যক সিলিন্ডার নষ্ট বা হারিয়ে যাওয়ার ঘটনায় এলপিজি সরবরাহ নিয়েও প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার মধ্যেই এই ঘটনা ভবিষ্যতে গ্যাস সরবরাহ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.