দেশ

শিলিগুড়ির প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা

সোমবার সকালে শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বিধ্বংসী আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল প্রায় ১০টা নাগাদ আচমকাই কারখানার ভিতরে আগুনের সূত্রপাত হয়। সেখানে মজুত থাকা প্লাস্টিক সামগ্রী এবং প্লাস্টিক দানার বস্তিতে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। পাশাপাশি আগুন নেভানোর কাজে নামে দমকলের তিনটি ইঞ্জিন। কারখানায় বিপুল পরিমাণ দাহ্য প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দূরবর্তী স্থান থেকেও ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

কারখানাটির আশপাশে একাধিক কারখানা ও গুদাম থাকায় আগুন পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলকর্মীরা প্রথম থেকেই পাশের কারখানা ও গুদামগুলিকে আগুনের হাত থেকে রক্ষা করার দিকে নজর দেন। নিরাপত্তার কারণে সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

কারখানা এবং সংলগ্ন গুদামে থাকা সমস্ত শ্রমিককে নিরাপদে বাইরে বের করে আনা হয়। বিপুল পরিমাণ প্লাস্টিক ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয়। প্রায় চার ঘণ্টা ধরে লাগাতার অভিযান চালানোর পর শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কারখানার বিপুল পরিমাণ সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। কারখানায় যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না এবং থাকলে তা সঠিকভাবে ব্যবহার করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুনের নেপথ্যে শর্ট সার্কিট নাকি অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়েও তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। কয়েক ঘণ্টার এই অগ্নিকাণ্ডে সেবক রোড সংলগ্ন ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.