বসিরহাটে চিমনি ভেঙ্গে মৃতদের পরিবারের হাতে তুলে।দেওয়া হলো ক্ষতিপূরণ। মৃতদের পরিবারের হাতে ২লক্ষ ও আহতদের পরিবারের হাতে ৫০ হাজার টাকা তুলে দেওয়া হলো।
প্রঙ্গত, ১৩ই ডিসেম্বর সন্ধ্যায় বসিরহাট ১নং ব্লকের শাঁকচূড়া-বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের ধলতিথায় ইটভাটা চিমনির কাজের জন্য আগুন লাগানোর সময় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে ১২০ ফুটের লম্বা চিমনি। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ভাটার মালিক অসিত ঘোষ।
এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন শ্রমিক হাফিজুল মণ্ডল এবং উত্তর প্রদেশের ফৈজাবাদের বাসিন্দা রাকেশ কুমার ও জেঠুরাম। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় কিছু জনের।
পুরো ঘটনা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছলে তিনি মৃতদের পরিবারের জন্য সমবেদনা জানান। ভিন রাজ্যের শ্রমিকদের মৃতদেহ যাতে সুষ্ঠ ভাবে তাদের পরিবারের কাছে পৌঁছানো যায়, তার ব্যবস্থাও তিনি করেন। এছাড়াও মৃত এবং আহতদের আর্থিক ক্ষতিপূরণ দেবার কোথাও ঘোষণা করেন।
ঘোষণার পাঁচ দিনের মাথায় দেওয়া হলো সেই ক্ষতিপূরণ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা করে তুলে দিলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, বসিরহাটের মহকুমা শাসক আশীস কুমার,বসিরহাট ১নং ব্লকের বিডিও,বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষী বন্দ্যোপাধ্যায় ও বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিক ও জন-প্রতিনিধিরা।
তবে তদন্ত এখনও জারি রয়েছে। কি কারণে এমন ঘটনা ঘটলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুরো বিষয়ে মৃত অসিত ঘোষের স্ত্রী কৃষ্ণা ঘোষ বলেন, ‘আমার পরিবারের সবাই অসুস্থ। বলার কিছু নেই আর। যে হারিয়ে গিয়েছে সে তো আর ফিরে আসবে না। আর্থিক সাহায্য পেয়ে কী হবে দাদা। মাথার উপরের ছাদটাই চলে গেল।’
অন্যদিকে বসিরহাট ১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক গোপাল বন্দ্যোপাধ্যায় জানান, ‘জেলা শাসকের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা পেতেই আমরা মৃত এবং আহতদের পরিবারের হাতে সেই ক্ষতিপূরণ তুলে দিয়েছি।’







