জেলা

নবদ্বীপে গঙ্গার ঘাটগুলোতে পৌরসভার পদক্ষেপ থাকলেও নির্দেশিকাকে বু্ড়োআঙ্গুল আম জনতার! নজরদারি নেই প্রশাসনের

গঙ্গা পুজোকে ঘিরে গঙ্গায় স্নান করতে আসা পূর্ণার্থীদের নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ পৌরসভার তরফে শহরের রানীর ঘাট, বড়ালঘাট, পোড়াঘাট, ফাঁসিতলা ঘাট,শ্রীবাসঅঙ্গন ঘাট সহ বিভিন্ন গঙ্গার ঘাটে বাস,নেট দিয়ে অস্থায়ী ব্যাড়িগেট করা হয়, পাশাপাশি গঙ্গায় স্নান করতে আসা সকলের উদ্দেশ্যে সচেতনতা বার্তাও দেয় নবদ্বীপের পৌরপিতা। আর পৌরসভার এই উদ্যোগের সাথে পুলিশ প্রশাসনও নজরদারি চালাবে, থাকবে প্রতি গঙ্গার ঘাটে প্রশাসনিক কর্তারাও। রবিবার সকাল থেকেই বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করতে দেখা যায় উপচে পরা ভির।

নবদ্বীপ সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বহু পূর্ণার্থী এদিন নবদ্বীপের বিভিন্ন গঙ্গার ঘাটে স্নান করতে আসেন। কিন্তু বেলা দুটোর সময় বহু গঙ্গার ঘাটে পুরসভার নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্যাড়িগেট টপকে স্নান করতে, দেখাগেলো বহু পুরুষ, মহিলা সহ শিশুদেরও। কোথাও পুলিশের আধিকারিক গঙ্গার ঘাটে দেকা গেলেও সবটা দেখে চুপ, আবার কোথাও পুলিশের আধিকারিক দের দেখা গেলো ঘাটের পার্শ্ববর্তী এলাকায় গাছের নিচে বিশ্রামরত থাকতে। এমতাবস্থায় কোন দূর্ঘটনা ঘটে গেলে এর দায় কে নেবে?

প্রশাসনের সঠিক নজরদারির কি কোথাও একটি ক্ষামতি নজরে আসছে না! নাকি দূর্ঘটনা ঘটার পর নরে চরে বসবে প্রশাসন? এটাই এখন লাখ টাকার প্রশ্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.