বিহারে কাজে গিয়ে নবদ্বীপের এক নৃত্য শিল্পীর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ঐ নৃত্য শিল্পীর নাম শিল্পী দে, বয়স আনুমানিক ২৮ বছর, বাড়ী নবদ্বীপ শহরের তাতঁ কাপড় হাটের সম্মুখে। মৃতা শিল্পীদের দিদি মঞ্জুরী দেবি জানান গত ১৪ ই জুন বৃহস্পতিবার তাদের কাছে ফোন আসে তার বোনের মৃত্যু হয়েছে, কারন হিসেবে তাদের জানানো হয় সে আত্মহত্যা করেছে, যদিও মৃতার পরিবারের দাবী শিল্পী দে কে খুন করা হয়েছে ও এর যথোপযুক্ত তদন্ত করে দোষী দের শাস্তিরও দাবী করে।
পাশাপাশি মৃতার দিদি আরও জানায় তারা স্থানীয় নবদ্বীপ থানায় অভিযোগ জানাতে গেলে সেখানে কোন অভিযোগ নেয় নি, বরং তাদের বলা হয় ঘটনাটি যে খানে ঘটেছে সেখানেই অভিযোগ জানাতে হবে। যদিও ঘটনাস্থলের স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে একটি অভিযোগ জানানো হয় বলেও সুুত্রের খবর।
পাশাপাশি শিল্পীদের পরিবারের খুনের অভিযোগ সম্পুর্ন ভিত্তি হীন বলে এটা আত্মহত্যা বলেই দাবী করেন শিল্পীর সহকর্মী নবদ্বীপ নিতাই নগর এলাকার বাসিন্দা সুস্মিতা দেবনাথ। পাশাপাশি তিনি আরও জানান বিগত কয়েক দিন ধরেই শিল্পীর প্রেমিকের সাথে কোন বিষয় নিয়ে অশান্তি চলছিল, তিনি জানান শিল্পীর প্রেমিকের নাম সেখ এস কে তারিফের সাথে তার বাড়ি হুগলির ব্যান্ডেলে। রবিবার সকালে শিল্পীর মরদেহ নবদ্বীপের বাড়ীতে আসলে কান্নায় ভেঙে পরে পরিবারের সদস্যরা। পাশাপাশি এই রহস্য মৃত্যুর সঠিক তদন্তেরও দাবী তোলে মৃতের পরিবারের তরফে।







