জেলা

সুন্দরবনে রাতের ঘুম কেড়েছে বানরদল

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

কৃষকদের রাতের ঘুম কেড়েছে জঙ্গলে ধেয়ে আসা বানরের দল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর শামশেরনগর পাশেই সুন্দরবনের কুকরে খালি নদীর পাশে কুুকড়ে খালি জঙ্গল খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে বানরের দল। জঙ্গলের খাবার অভাব দেখা দিয়েছে তাই ধানের জমিতে তান্ডব চালাচ্ছে সারি সারি বানরের দল। এই নিয়ে রীতিমতো উদ্বিগ্ন সুন্দরবনের কৃষক থেকে তার পরিবার।
সুন্দরবন থেকে বাঁদরের দল বেরিয়ে গ্রামের ধানের জমিতে চড়াও । ধান খাচ্ছে , ধানগাছ নষ্ট করছে আর এতে চরম সমস্যায় পড়েছে কৃষকরা । সুন্দরবনের সামসেরনগর চার , শামসের নগর দুই, এলাকার ঘটনা ।
কালিতলা গ্রাম পঞ্চায়েত কে জানিও তারা নিরুপায় অগত্যা ধানের জমির পাশ দিয়ে নেট লাগিয়েছে কৃষকরা জমির ফসল বাঁচাচ্ছে , কিন্তু তাতেও রক্ষা করতে পারছে না ফসল । সুন্দরবনের জঙ্গল থেকে বাঁদরের দল বেরিয়ে এসে ধানের জমিতে চড়াও হচ্ছে , ধান খাচ্ছে এবং নষ্ট করছে ।
সুন্দরবন বিশেষজ্ঞদের মতে-সুন্দরবনের জঙ্গলে বাঁদরদের খাবার অভাব দেখা দিয়েছে তাই জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে ঢুকছে খাবারের সন্ধানে । আর তাই তারা ধানের জমিতে চড়াও হয়ে ধান খাচ্ছে ধান নষ্ট করছে । সময় যত যাচ্ছে ক্ষতির পরিমাণ তত বাড়ছে। পুরো বিষয়টা জিয়াখালি বনদপ্তর কে জানানো হয়েছে বিষয়টা তদন্ত করে দেখছে বানরের দল জঙ্গল থেকে বেরিয়ে আসছে কিভাবে সেটাও তারা নজরে রাখছে যাতে লোকালয়ে হানানা দিতে পারে তার ব্যবস্থা করার আশা দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.