রাজ্য

বিবাহিত দম্পতিদের জন্য সুখবর, মাসে ২০০ লগ্নি করে বছরে পান ৭২,০০০ টাকা !

নিজস্ব সংবাদদাতা : ২০১৯ সালে মোদি সরকার দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের আর্থিক নিরাপত্তার কথা মাথায় রেখে একটি পেনশন যোজনা চালু করেছিলেন। এক্ষেত্রে আপনি যদি বিবাহিত হন তাহলে অবসরকালীন পরিকল্পনার জন্য, বেছে নিতে পারেন প্রধানমন্ত্রী শ্রম যোগী মান-ধন বা পিএম-এসওয়াইএম প্রকল্প। এই প্রকল্পে মাসে ২০০ টাকা জমা করলে অবসরের সময়ে তারা ৭২,০০০ টাকা পর্যন্ত পেনশন পেতে পারবেন।

এই প্রকল্পের ভিত্তিতে যারা পড়বেন তারা হলেন গৃহ পরিচারক -পরিচারিকা, রাস্তার দোকানদার ,ইট ভাটার শ্রমিক, মিড ডে মিল কর্মী, ভূমিহীন শ্রমিক, মুচি ,ধোপা ,রিক্সাচালক, কৃষি শ্রমিক, হিসাব কর্মী, বিড়ি শ্রমিক, নির্মাণ কর্মী, তাঁত শিল্পী, চামড়া শ্রমিক ,অডিয়ো-ভিজ্যুয়াল শ্রমিক যাদের আয় ১৫ হাজার টাকা থেকে কম। যাদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর এবং বিবাহিত। নতুন পেনশন স্কিম বা এনপিএস ,ইসিআইসি বা ইপিএফও যোজনা গুলিতে বিনিয়োগ করা থাকলে তারা এই যোজনায় বিনিয়োগ করতে পারবেন না।

এবার জেনেনিই কীভাবে বার্ষিক ৭২ হাজার টাকা করে পেনশন পাওয়া যাবে। এই প্রকল্পে প্রতি মাসে ২০০ টাকা জমা দিতে হবে দম্পতিকে, অর্থাৎ বার্ষিক জমা হবে ১২০০ টাকা। অর্থাৎ বিনিয়োগকারির বয়স যদি ৩০ এর ঘরে থাকে তাহলে ৬০ বছর বয়স পর্যন্ত তাদের জমা করতে হবে ৩৬,০০০ টাকা। তখন বিনিয়োগকারী ৬০ বছর বয়সের পর বার্ষিক ৭২,০০০ টাকা করে পেনশন পাবেন।পিএম-এসওয়াইএম প্রকল্পের আওতায় ৬০ বছর বয়সের পর প্রত্যেককে ৩০০০টাকা করে মাসিক পেনশন পাবেন। পেনশন পাওয়া কালিন গ্রাহকের মৃত্যুর হলে, তার স্ত্রী গ্রাহকের প্রাপ্য পেনশনের ৫০ শতাংশ পাবেন। অর্থাৎ ১৫০০ টাকা করে পেনশন পাবেন। পারিবারিক পেনশনের ক্ষেত্রে স্ত্রীর মৃত্যু হলে পেনশন স্বামী পাবেন না।

এবার জানবো কিভাবে এই আওতায় নাম নথিভুক্ত করতে হবে।
আপনার আধার কার্ড, ব্যাঙ্ক একাউন্ট এবং মোবাইল ফোন থাকলেই খুব সহজেই আপনি নাম নথিভুক্ত করতে পারবেন। যেকোনো সার্ভিস সেন্টারে গিয়ে আপনার আধার কার্ডের নাম্বার , ব্যাঙ্কর সেভিংস অ্যাকাউন্ট নাম্বার বা জন-ধন অ্যাকাউন্ট নাম্বার নিয়ে প্রধানমন্ত্রী শ্রম যোগী মান- ধন প্রকল্পে নিজের নাম লেখান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.