নিজস্ব সংবাদদাতা : তৃণমূল কংগ্রেসের কাছে দক্ষিণ ২৪ পরগনা একটা আলাদা জায়গা রাখে। কারণ ১৫ বছর পূর্বে এই জেলা থেকেই চুড়ান্ত সাফল্য মেলে। আর সেই জেলাতেই তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সামনে টিকলই না বিরোধীরা। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি-সর্বত্র সবুজ ঝড়! তবে সেক্ষেত্রে আলাদা হয়ে থাকল কেবল ভাঙড়। কারণ, ভাঙড়ে পরাজিত হয়েছে জোড়াফুল শিবির।
ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা আরাবুল। দল যখন রাজ্যে ক্ষমতায় আসেনি তখন ভাঙড়ে তৃণমূল বিধায়ক ছিলেন তিনি। ভাঙড়ের রাশ এক সময় থাকত এই আরাবুলেরই হাতে। তবে ইদানীং প্রাক্তন বিধায়কের প্রতিপত্তিতে কিছুটা ‘টান’ পড়েছিল বলে মনে করছিলেন স্থানীয় নেতৃত্ব।
ট্যুইটে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, বিরোধীদের ‘নো ভোট টু মমতা’ প্রচারকে ‘নাউ ভোট ফর মমতা’তে পরিণত করার জন্য জনগণের কাছে আমি কৃতজ্ঞ। তৃণমূলের নব জোয়ারকে বিপুল সমর্থনের পর আমি নিশ্চিত যে আমরা বিপুল জনাদেশ পাব। যা লোকসভা নির্বাচনে বাংলা তৃণমূলের পথ প্রশস্ত করবে। এই ভালবাসার জন্য আপনাদের ধন্যবাদ’।






