আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত হাইভোল্টেজ অ্যাকশন ছবি ‘অ্যানিম্যাল’। এই ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা-পরিচালক সন্দীপ রেড্ডি ভঙ্গা। ইতিমধ্যেই অগ্রিম বুকিংয়ে বক্স অফিসকে হাতের মুঠোয় করে নিয়েছে ‘অ্যানিম্যাল’।
‘অ্যানিম্যাল’ ছবির প্রচারে শহরে শহরে ঘুরছেন রণবীর। সেই প্রচারেই রণবীর জানিয়েছেন, ‘অ্যানিম্যাল ছবির দৈর্ঘ্য অনেকটাই বড় ছিল। অনেক কষ্টে ছবিটাকে তিনঘণ্টার মধ্যে আনা হয়েছে। এখনও অনেকটা বলা বাকি অ্যানিম্যাল-এর।’ রণবীরের এই কথা থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ‘অ্যানিম্যাল’ -এর সিক্যুয়েল আসবে।
তবে ছবির প্রযোজক ভূষণ কুমার যেন সেই ইঙ্গিতটাকেই স্পষ্ট করেছেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছেন, “‘অ্যানিম্যাল’ একটি মাল্টি-পার্ট সিরিজ। প্রথম পার্ট আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে। পরবর্তী পার্টগুলিও আমরা নির্মাণ করব। তবে, এখনই আমরা পরবর্তী পার্টগুলির গল্প নিয়ে কাজ শুরু করব না। প্রথম পার্টের সাফল্যের পর আমরা পরবর্তী পার্টগুলির পরিকল্পনা করব।”
ভূষণ কুমারের এই ঘোষণায় ‘অ্যানিম্যাল’ ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। তারা আশা করছেন, ‘অ্যানিম্যাল’ -এর সিক্যুয়েলগুলিও হবে অসাধারণ।







