বিনোদন

লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন, এখন কিছুই করতে পারছেন না উরফি

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রতি নিয়ত কোনা না কোনো তারকা থাকেন চর্চায়। এবং কখনও কখনও এই চর্চা, বিতর্কই তাদের সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। এমনই একজন হলেন উরফি জাভেদ।

বিতর্ক ও চর্চা যেন তার চির সঙ্গী। উরফি মানেই নতুন বিতর্ক। তিনি সাধারণত নিত্য নতুন পোশাকের কারণে চর্চায় আসেন। কখনও পোশাকে সিম কার্ড, কখনও বা বস্তা বা ইলেকট্রিক তার, এইরকমই নতুন পোশাকে দেখাযায় তাকে। অপরদিকে সম্প্রতি উর্ফী তার মুখে ফিলার করাতে গিয়ে চর্চায় আসেন। লিপ ফিলার্স করাতে গিয়ে রীতিমতো ঠোঁট-মুখ ফুলে ঢোল হয়ে গিয়েছিল তাঁর। যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ওঠে। এবং তা দেখে আঁতকে উঠেছিলেন সকলেই।

উরফি নিজের সোশ্যাল মিডিয়াতে নিজের ছবি পোস্ট করে লেখেন,“এখন নিজের মুখ দেখে মনে হয় ফিলার্স করানোর কোনও প্রয়োজনই ছিল না। অকারণে লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছি এত গুলো বছর ধরে। এখন নিজের মুখ দেখলে মনে হয় অহেতুক টাকা নষ্ট করেছি।”তিনি এও জানান যে ফিলার্স সরিয়ে ফেলছেন নিজের মুখ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.