রাজনীতি

‘ নেব না , একদম নেব না ‘ একুশের মঞ্চে মমতার হুঁশিয়ারি, ‘বিদ্রোহীদের আর দলে নয়’

তৃণমূল কংগ্রেসের অন্দরের টানাপোড়েনের আবহেই এবারের ২১ জুলাই কার্যত দুই শিবিরের শক্তিপ্রদর্শনের সাক্ষী থাকল রাজ্য রাজনীতি। ‘আমরা-ওরা’ বিভাজনের মাঝেই পৃথকভাবে সভা করল দুই পক্ষ। বিড়লা তারামণ্ডলের সামনে তৈরি মূল মঞ্চ থেকে বিজেপিকে যেমন তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনই একহাত নিলেন বিদ্রোহী শিবিরকেও। একইসঙ্গে তিনি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনও।

এর আগে সভার মঞ্চ থেকেই বিজেপি এবং বিদ্রোহী নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, দল ছেড়ে যাওয়া নেতাদের আর কোনওভাবেই তৃণমূলে ফিরিয়ে নেওয়া উচিত নয়। পরে নিজের বক্তব্যে সেই অবস্থানেই সিলমোহর দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রী বলেন, বিদ্রোহীরা যদি অন্য পথই বেছে নিতে চান, তাহলে সরাসরি বিজেপিতে যোগ দেওয়াই ভালো। তাঁর কথায়, “নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান।” এরপর আরও কড়া সুরে তিনি বলেন, “আমরা বেঁচে গিয়েছি। চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে। না, নেব না। একদম নেব না। আমাদের লড়াই শুরু হয়েছে। এই লড়াই তখনই থামবে, যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে।”

অন্যদিকে, পাল্টা আক্রমণ শানাতে ছাড়েনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরও। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত মদন মিত্রও কটাক্ষ করেন দলের বর্তমান নেতৃত্বকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি বলেন, “মমতার ক্ষমতা থাকলে হেঁটে আসুন। কেউ ডিম ছুড়বে না। আপনি আসুন। একবারও দলের কথা ভাবলেন না? অভিষেক এক ঘণ্টা সময় দিয়েছে, আপনি অভিষেকের হাত ছেড়ে দিন, আমরা আপনার সঙ্গে আছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.