চাকরি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ইউনিয়ন ব্যাঙ্কে ৩৯৫ পদে নিয়োগ, আবেদন ১০ আগস্ট পর্যন্ত

ব্যাঙ্কিং সেক্টরে চাকরির স্বপ্ন দেখছেন স্নাতক উত্তীর্ণ প্রার্থীরা? তাঁদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০২৬-২৭ নিয়োগ প্রকল্পের অধীনে মোট ৩৯৫টি শূন্যপদে বিভিন্ন স্তরের অফিসার নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে ম্যানেজার (১৬৩), সিনিয়র ম্যানেজার (১৫৩), চিফ ম্যানেজার (৫২), অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (২০) এবং ডেপুটি জেনারেল ম্যানেজার (৭) পদ।

আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পদভেদে বয়সসীমা ২২ বছর থেকে শুরু হলেও সর্বোচ্চ বয়স ৩৫ থেকে ৫০ বছর পর্যন্ত নির্ধারিত হয়েছে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

আগ্রহীদের ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘UNION BANK RECRUITMENT PROJECT 2026-27’ অপশনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশনের পর প্রয়োজনীয় তথ্য ও নথি আপলোড করে আবেদন ফি জমা দিলেই আবেদন সম্পূর্ণ হবে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদন ফি ১১৮০ টাকা এবং তফশিলি জাতি ও উপজাতি প্রার্থীদের জন্য ১৭৭ টাকা।

আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট, ২০২৬। প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এরপর গ্রুপ ডিসকাশন এবং ব্যক্তিগত সাক্ষাৎকারের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.